৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জুন ৮, ২০২৪
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অশগ্রহণ করতে শনিবার (৮ জুন) সকালে নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট সকাল সোয়া ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ১২টায় নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করার কথা।
বিমানবন্দরে একটি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
রবিবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা। এরপর তিনি ভারতের রাষ্ট্রপতির আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।
রবিবার নয়া দিল্লিতে আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর সোমবার (১০ জুন) রাত ৮টায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এর আগে, বুধবার (৫ জুন) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে যোগদানের আমন্ত্রণ জানান টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়তে চলা নরেন্দ্র মোদি।
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ ২৯৩টি আসনে বিজয়ী হয়েছে। এ নির্বাচনে বিরোধী জোট ভারত ব্লক ২৩৪টি আসন পেয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D