সরকারি ব্যবস্থাপনায় হজের প্যাকেজ ঘোষণা

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৩

সরকারি ব্যবস্থাপনায় হজের প্যাকেজ ঘোষণা

আগামী বছর সরকারি ব্যবস্থাপনায় হজের দু’টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাধারণ প্যাকেজের মূল্য পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা আর বিশেষ হজ প্যাকেজের মূল্য নয় লাখ ৩৬ হাজার ৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানান, ১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ তারিখে চাঁদ দেখা গেলে ২০২৪ সালের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৪ সালে হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারণ করা হয়েছে।

এ সময় সরকারি মাধ্যমের কোটা ১০ হাজার ১৯৮ জন, আর বেসরকারি এজেন্সির কোটা এক লাখ ১৭ হাজার বলে উল্লেখ করেন তিনি।

বিশেষ হজ প্যাকেজের বৈশিষ্ট্য হলো, প্যাকেজ আপগ্রেডেশন, অতিরিক্ত অর্থ দিয়ে মক্কার হোটেলে ২ ও ৩ সিটের রুম নেয়া যাবে। মক্কায় হারাম শরীফের চত্বর থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে উন্নতমানের হোটেল। মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন ব্যবস্থা। এক রুমে সর্বোচ্চ ৪ সিট থাকবে। মিনায় ‘এ’ ক্যাটাগরির তাঁবুতে আবাসন ও বুফে খাবার ব্যবস্থা। মিনা-আরফাহ মুজদালিফা-মিনায় যাতায়াতে প্রত্যেক হজযাত্রীর জন্য বাসে সিট নিশ্চিত করা হবে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট