৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩
বাংলাদেশের রাজনৈতিক সহিংতায় উদ্বেগ জানিয়েছে এখানকার বিদেশী মিশনগুলো। সোমবার (৩০ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে তারা।
দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা হয়েছে সে বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশন তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ যৌথ বিবৃতিটি প্রকাশ করেছে।
কূটনৈতিক মিশনগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়, ‘অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকায় ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে, সেজন্য গভীরভাবে উদ্বিগ্ন। সহিংসতাকে কেন্দ্র করে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আমরা সব পক্ষকে সংযম অনুশীলনের মাধ্যমে সহিংসতা পরিহার করে একসাথে কাজ করার আহ্বান জানাই।’
বিবৃতিতে স্বাক্ষর করা মিশনগুলো হলো- অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
এর আগে শনিবার ঢাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনায় ওই দিনই প্রতিক্রিয়া জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকায় সংঘাত-সহিংসতার নিন্দা জানিয়ে দেশটির বাংলাদেশের জন্য দেয়া ভিসা নিষেধাজ্ঞা আরোপে সহিংস ঘটনা পর্যালোচনার কথা স্মরণ করিয়ে দেয়।
উল্লেখ্য, পুলিশ-বিএনপি-আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ এবং সমাবেশ এলাকায় পুলিশের ব্যাপক টিয়ারশেল নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেড হামলায় পণ্ড হয়ে যায় বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ। এদিন পুলিশের অনুমতিসাপেক্ষেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয়েছিল এ মহাসমাবেশের। এ সহিংসতায় একজন পুলিশ ও একজন যুবদল নেতা নিহত হয়েছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D