৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩
জাতীয় ইমাম সম্মেলনে অংশ নিতে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন সৌদি আরবের মসজিদে নববীর ইমাম শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল বুয়াইজান।
রোববার ভোর ৫টার দিকে বাংলাদেশে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দোহাইলান, হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম ও হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম।
ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামীকাল সোমবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইমাম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মসজিদে নববীর এই ইমাম। জাতীয় ইমাম সম্মেলন-২০২৩ এবং ষষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D