৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩
সিলেটের বিভাগীয় কমিশানার আবু আহমদ ছিদ্দীকী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতাকে হত্যা করার মধ্য দিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবিরোধীদের সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও সুখী সুন্দর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তিনি আরো বলেন, দেশ প্রেমিক খান বাহাদুর এহিয়া নিজের মহামূল্যবান সম্পদ দেশের কল্যাণে দান করে মহানুভতার পরিচয় দিয়েছেন। তাঁর দানকৃত সম্পদ থেকে যে আয় হয়, তা মনবতার কল্যাণে ব্যয় হচ্ছে। এতে দেশের মানুষ উপকৃত হচ্ছেন। খান বাহাদুর এহিয়া জীবদ্দশায় মানুষের সেবা ও কল্যাণে কাজ করেছেন, আজও তা অব্যাহত রয়েছে।
বিভাগীয় কমিশনার গত ১৫ আগস্ট মঙ্গলবার বিকালে নগরীর শেখঘাটস্হ জিতু মিয়ার বাড়িতে খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেট সিলেটের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া এর সভাপতিত্বে ও খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেট সিলেটের ম্যানেজার মোঃ আব্দুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিক আহমেদ। বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনারের একান্ত সচিব জয়নাল আবেদীন, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ মহিউদ্দিন, খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেট সিলেটের বিশেষ সহায়ক কর্মকর্তা শাহীদ মোবারক, ব্যানিফিসিয়ারী আব্দুল হাদী চৌধুরী। উপস্থিত ছিলেন ওয়াকফ এস্টেটের নায়েব ফয়েজ আহমদ ও সিরাজুল ইসলাম খান, এইচ.এম আমীর আলী প্রমুখ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও খান বাহাদুর এহিয়া’র রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন বিভাগীয় সদর দপ্তর জামে মসজিদের ইমাম মাওলানা আলমগীর হোসাইন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D