২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৭
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন দেশগঠনে শিক্ষার পাশাপাশি খেলাধূলারও গুরুত্ব রয়েছে। এর মাধ্যমে মানুষের মানসিকতা সুন্দর হয়। ব্যস্ততার কারণে সাংবাদিকদের চিত্তবিনোদন ও খেলাধূলার সুযোগ কম। সাংবাদিকদের জন্য কাউন্সিলর আজাদ-জেলা প্রেসক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট নিয়মিতভাবে চালু রাখা প্রয়োজন।
সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজনে ‘কাউন্সিলর আজাদ-জেলা প্রেসক্লাব বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতা’র ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার রাত সাড়ে ৮টায় নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ইনডোরে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল’র পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
এর আগে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, মুকিত রহমানী, শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক আবদুল মুকিত, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি ও শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী ইকবাল মনসুর, মোহাম্মদ মহসীন, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খসরু, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, সবুজ সিলেটের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, যুগান্তরের আলোকচিত্রী মামুন হাসান, সবুজ সিলেটের আলোকচিত্রী বিলকিস আক্তার সুমি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ এ এইচ আরিফ, জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, পাঠাগার সম্পাদক কাইয়ূম উল্লাস, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম এ মালেক, সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য তুহিনুল হক তুহিন, নিবার্হী কমিটির সদস্য ইমরান আহমদ, নুরুল হক শিপু, প্রেসক্লাব সদস্য মির্জা সোহেল, মোস্তাফিজ রুমান, নাসির উদ্দিন, আলোকচিত্রী নূরুল ইসলাম, মঞ্জুর হোসেন খান, রায়হান উদ্দিন নয়ন, অমিতা সিনহা, সুব্রত দাস প্রমুখ।
খেলার ফলাফলঃ
জেষ্ঠ্য বিভাগ
চ্যাম্পিয়ন : আল আজাদ-লিয়াকত শাহ ফরিদী জুটি
রানার আপ : আজিজ আহমদ সেলিম-ইকবাল মনসুর জুটি
সাধারণ বিভাগ
চ্যাম্পিয়ন : এ এইচ আরিফ-সজল ঘোষ জুটি
রানার আপ : সৈয়দ রাসেল-মাই¯œাম রাজেশ জুটি
২য় রানার আপ : শাহ্ দিদার আলম নবেল-এফ এ মুন্না জুটি
নারী বিভাগ
চ্যাম্পিয়ন : অমিতা সিনহা
রানার আপ : বিলকিস আক্তার সুমি
প্রদর্শনী বিভাগ
চ্যাম্পিয়ন : নেহার রঞ্জন পুরকায়স্থ-টুনু তালুকদার জুটি
রানার আপ : আমিনুল ইসলাম রোকন-শাহীন আহমদ জুটি
টুর্নামেন্ট সফলে শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করায় এবার শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হবে ক্রীড়া সংগঠক আবদুল কাদিরের হাতে।
জ্যেষ্ঠ বিভাগ
১. ওয়েছ খছরু-আবুল মোহাম্মদ জুটি
২. মনিরুজ্জামান মনির-মামুন হাসান জুটি
৩. মোহাম্মদ মহসীন-শফিকুর রহমান চৌধুরী জুটি
৪. মুকিত রহমানী-রণজিৎ সিংহ জুটি
৫. তাপস দাস পুরকায়স্থ-মির্জা সুহেল জুটি
সাধারণ বিভাগ
১. নাসির উদ্দিন-শংকর দাস জুটি
২. মঞ্জুর হোসেন খান-রায়হান আহমদ জুটি
৩. দেবাশীষ দেবু-রজত চক্রবর্তী জুটি
৪. দিপু সিদ্দিকী-সৈয়দ সুজন জুটি
৫. ইমরান আহমদ-আনন্দ সরকার জুটি
৬. মোস্তাফিজ রুমান-সৈয়দ বাপ্পী জুটি
৭. কাইয়ূম উল্লাস-ইউসূফ আলী জুটি
৮. ছামির মাহমুদ-ওলিউর রহমান জুটি
৯. মনোয়ার লিটন-আলী আকবর জুটি
১০. সুব্রত দাস-এন এইচ শিপু জুটি
১১. মনোয়ার জাহান-সোহাগ আহমদ জুটি
১২. রায়হান উদ্দিন নয়ন-কাইয়ূম আল রনি জুটি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D