২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৭
সবুজ সেনা যুব সংঘের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগরের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, যুবকরাই জাতির প্রাণশক্তি, দেশের মূল্যবান সম্পদ এবং দেশের মানুষের স্বপ্ন ও সম ভাবনার প্রতীক। শিক্ষা-প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্ঠির মাধ্যমে তাদের মধ্যে নেতৃত্ব, দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগিয়ে তোলা সম্ভব। বর্তমান সরকারও যুবসমাজের সুস্থ বিকাশকে সবসময়ই গুরুত্ব দিয়ে আসছে।
তিনি গত শুক্রবার নগরীর ঘাসিটুলা নদীর পাড়স্থ মাঠে স্থানীয় ‘সবুজ সেনা যুব সংঘে’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি রাকিব আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড কাউন্সিলর ও সিসিক’র প্যানেল মেয়র এড. ছালেহ আহমদ চৌধুরী, মইন উদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন শাহাবুল, পি.ডি.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃতেন্দ্র কুমার দাস, আশক ফাউন্ডেশন সিলেট বিভাগের চীফ এডভাইজার মোস্তফা কামাল।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, রুহেনা খানম মুক্তা, আব্দুল মুক্তি, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম কিবরিয়া মাশুক, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, এড. জাইদুর রহমান জিবের, রিয়াজ উদ্দিন বাদশা, আব্দুল করিম, লিপু আহমদ, রিয়াদ আহমদ বাবলু, সাবেক কোষাধ্যক্ষ শামিম আহমদ সেলিম, সাবেক সদস্য শাহাজাহান, সহ সভাপতি শাহাদাত হোসেন রানা, আলী আহমদ, শাকিল হোসেন, আব্দুল করিম, জাকির আহমদ, আতিকুর রহমান, জুয়েল আহমদ, কয়েছ আহমদ, হুমায়ূন রশীদ পান্না, সোহেল আহমদ রুবেল, আহমদ হোসেন, দুলাল আহমদ, সোয়েল আহমদ, লিপু আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D