৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৩
সিলেটের কোম্পানীগঞ্জে পারিবারিক কলহের জেরে দুলাল মিয়া (৩৫) নামে এক যুবককে কাঠ দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। অভিযুক্ত নিম্বর আলীকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ। ছেলেকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুলাল ছিল দুষ্টু প্রকৃতির। সে প্রায়ই পরিবারের সবাইকে অকথ্য ভাষায় গালাগাল, শারীরিক ও মানসিক অত্যাচার-নির্যাতনসহ ঘরের জিনিসপত্র ভাঙচুর করত। মাসখানেক আগে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে তার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে।
ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির সামনে তার ছোট ভাই আলালকে মারধর করছিল সে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাবা নিম্বর আলী। হাতে থাকা কাঠের একটি বর্গা দিয়ে ছেলে দুলালকে উপর্যুপরি আঘাত করতে থাকেন। একপর্যায়ে দুলাল নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বলেন, পারিবারিক কলহের জেরে দুলাল খুন হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনায় অভিযুক্ত নিহতের বাবা ও ভাই আলালকে গ্রেফতার করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D