৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৩
হবিগঞ্জের আউস কান্দিতে ৭ এপিবিএন সিলেট এর অভিযানে দুটি চোরাই মোটর সাইকেলসহ একজনকে আটক করা হয়েছে।
আটককৃত নাজমুস সাকিব হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার তাহেরপুর গ্রামের শফিকুর রহমানের পুত্র।
জানা যায়, ৭ এপিবিএন সিলেট এর পুলিশ পরিদর্শক ওবায়েদুল হকের নেতৃত্বে সিলেট- হবিগঞ্জ মহাসড়কের আউসকান্দি সিএনজি ফিলিং স্টেশনের সামনে ৪ ফেব্রুয়ারী শনিবার বিকেল ৫টায় অভিযান চালায় ৭ এপিবিএনের একটি টিম। এ সময় নাজমুস সাকিব নামের এক যুবকের কাছ থেকে একটি কালো রংয়ের ইয়ামাহা আর ফিফটিন ভার্সন থ্রি মোটর সাইকেল যার আনুমানিক মুল্য ৫ লক্ষ ২০ হাজার এবং একটি লাল রংয়ের ১৬০ সিসি হোন্ডা চোরাই মোটর সাইকেল যার আনুমানিক মুল্য ২ লক্ষ ৬ হাজার আটক করা হয়।
লাল রংয়ের বাইক মালিক জীবন মিয়া এসময় পালিয়ে যায়। জীবন নবীগঞ্জ উপজেলার সাহবাজপুর গ্রামের আবু ইউসুফ বাচ্চু মিয়ার পুত্র।
এ ব্যাপারে এসআই আশরাফুল আলম বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D