ঢাকাস্থ সিলেট বিভাগ সাংবাদিক সমিতির পুর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩

ঢাকাস্থ সিলেট বিভাগ সাংবাদিক সমিতির পুর্ণাঙ্গ কমিটি গঠন

ঢাকায় কর্মরত বৃহত্তর সিলেটের পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির (সিবিসাস)- এর পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেলে এ কমিটি গঠন করা হয়।

এর আগে গত ২০ শে জানুয়ারি দৈনিক স্বপ্নবাংলার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী তোফায়েল আহমদকে সভাপতি এবং চ্যানেল এসের পরিচালক ও বার্তা প্রধান শংকর মৈত্রকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছিলো। পরে সভাপতি ও সাধারন সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ ঐক্যমতে পৌছে পুর্নাঙ্গ কমিটি গঠন করেছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সহ-সভাপতি নিজামুল হক বিপুল, আবুল কালাম ও সাখাওয়াত কাওছার, যুগ্ন সম্পাদক লুৎফর রহমান, শাফিউদ্দিন আহমদ ও আলী ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, অর্থ সম্পাদক রহিম শেখ, শিক্ষা প্রশিক্ষন ও গবেষনা সম্পাদক অভিজিত ভট্টাচার্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক এহসানুল হক জসিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবিদা নাসরিন কলি, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মো. মাসুক মিয়া, কল্যান সম্পাদক স্বপ্না চক্রবর্তী, দপ্তর সম্পাদক খলিলুর রহমান। সদস্যরা হলেন- করিম আহমদ, শেখ উমর ফারুক আল হাদী ও আলমগীর মিয়া।

পারস্পারিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও পেশার মাধ্যমে নিজের এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০২১ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট