২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৭
আ.লীগের প্রশ্রয়েই বেপরোয়া দুর্বৃত্তরা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, গাইবান্ধার ক্ষমতাসীন দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনা প্রমাণ করে সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
সোমবার সকালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সবসময় তাদের অপকর্ম বিএনপির ওপর চাপাতে চায়। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। এ হত্যার মাধ্যমে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ জনগণের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, আজকে যেমন এমপি নিরাপদ নন, তেমনি সাধারণ মানুষও নন। এর কারণ হচ্ছে তারা আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে দলীয় শক্তি হিসেবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D