২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬
সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজ ও বহিরাগতদের অপতৎপরতার প্রতিবাদে নগরীতে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করেছেন ব্যবসায়ীরা। সিলেটের সুরমা মার্কেটে সুরমা যুব ব্যবসায়ী সমিতির উদ্যোগে সুরমা মার্কেট পয়েন্টে বৃহস্পতিবার দুপুরে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
সুরমা যুব ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির সভাপতি আঙ্গুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক পাশা রাসেলের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহসভাপতি সৈকত দাশ গুপ্ত, রানু চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক এম. দেলোয়ার হোসেন আপন, সহসাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, কোষাধ্যক্ষ সুহেল আহমদ, যুগ্ম কোষাধ্যক্ষ শেখ আলেক হোসেইন, আইন বিষয়ক সম্পাদক আদনান হোসেন শিমূল, প্রচার সম্পাদক বাপ্পী বড়–য়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুরমা মার্কেটের প্রবীন ব্যবসায়ী সাব্বির আহমদ, কামরুজ্জামান কমরু, আনোয়ার পাশা, ডা. আব্দুল মতিন, আব্দুস সালাম, টিটু মিয়া, সিরাজ উদ্দিন সিরুলসহ প্রমুখ। মানববন্ধন কর্মসূচী, সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সুরমা মার্কেটের সকল ব্যবসায়ী মালিক ও কর্মচারী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, হকার্স সমিতির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী সুরমা মার্কেটের ঐতিহ্যকে ধরে রাখতে যেকোন ধরণের সন্ত্রাসী, চাঁদাবাজি ও সব ধরণের অপকর্ম প্রতিরোধ করতে প্রশাসনকে উদ্যোগী হতে হবে। সুরমা মার্কেট নগরীর প্রাচীন মার্কেট হিসেবে সকলের কাছে সুপরিচিত। অব্যবস্থাপনা ও বহিরাগতদের অব্যাহত অপকর্ম ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর উদাসিনতা এ মার্কেটের সুনাম ও ব্যবসা কার্যক্রম দিনে দিনে ধ্বংস করে দিচ্ছে। ব্যবসায়ী বক্তারা মার্কেটের বিভিন্ন সমস্যা যেমন- মার্কেটের সিটি কর্পোরেশনের উদ্যোগে শৌচালয় নির্মাণ, মার্কেটের ভিতরের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নসহ মার্কেটের ড্রেনেজ ও নিরাপত্তা ব্যবস্থা সমাধানের জোরালো আহবান জানান। তাঁরা আরোও বলেন, অবিলম্বে প্রশাসনকে সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় সাধারণ ব্যবসায়ীরা তাদের ন্যায্য দাবী আদায়ে কঠোর পন্থা অবলম্বন করতে বাধ্য হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D