২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এদিন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ অপর আসামিরা আত্মপক্ষের সমর্থনের জন্য স্ব-শরীরে আদালতে হাজির না হলে তাদের জামিন বাতিল করা হবে বলেও জানিয়েছেন বিচারক।
তদন্ত কর্মকর্তার জেরা শেষে বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার আত্মপক্ষের সমর্থনের জন্য এ দিন ধার্য করেন।
বেগম খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ও জিয়া উদ্দিন জিয়া সাংবাদিকদের বলেন,‘আজ জিয়া অরফানেজ মামলার তদন্ত কর্মতর্তার জেরা শেষ হয়েছে। আত্মপক্ষের সমর্থনের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। ঐদিন বেগম খালেদা জিয়াসহ অপর আসামিরা স্ব-শরীরে আদালতে হাজির না হলে তাদের জামিন বাতিল করা হবে।’
মামলায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামীরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D