৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২২
সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাসার ছাদ থেকে পরে আনোয়ারুল হক আলম (৪২) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি যুবলীগের নেতা বলে জানা গেছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বরইকান্দি ইউনিয়নের গালিমপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আনোয়ারুল দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের গালিমপুর গ্রামের মৃত আসকন্দর আলীর ছেলে।
বাড়ির লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, এদিন সন্ধ্যায় ২ তলা ভবনের ছাদে পাইপ ঠিক করতে যান আনোয়ারুল আলম। এমন সময় পা ফসকে ছাদ থেকে তিনি নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্বজনরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, নিহত আনোয়ারুল যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জানতে পেরেছি। তিনি বাড়ির ছাদে পাইপ ঠিক করতে গিয়ে পা ফসকে নীচে পড়ে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ব্যাপারে কারও কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D