৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২২
সিলেট নগরীর জালালাবাদ পয়েন্টে এক স্কুল শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ১৫ থেকে ২০ জনের সন্ত্রাসী দল শিক্ষক মো. আবুল কালামের উপরে হামলা করে তাকে এলোপাথাড়ি কিলঘুষি মেরে আহত করে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে তিনি রক্ষা পান। গত বুধবার রাত ৯ টায় নগরীর জালালাবাদ পয়েন্টে এ হামলার ঘটনা ঘটে। শিক্ষক মো. আবুল কালাম আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সিলেট মহানগরের সাধারণ সম্পাদক। এদিকে, শিক্ষকের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ। গতকাল বৃহস্পতিবার কলেজের শিক্ষক-কর্মচারীদের এক জরুরি সভায় ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে শিক্ষকবৃন্দ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আহত শিক্ষক আবুল কালাম জানান, গত বুধবার রাত ৯টারদিকে জালালাবাদ পয়েন্টের ফুলকলির শোরুমে চা-নাস্তা করছিলেন। এসময় নগরীর পশ্চিম পীরমহল্লা এলাকার শাহনুর আলম (৩০) এর নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল অতর্কিত তার উপরে হামলা চালায়। তাদের হামলায় তার মাথা ও কপালে নিলাফুলা জখম হয়। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি রক্ষা পান। সন্ত্রাসীরা তাকে যেকোন সময় আবারো হামলা করতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। এব্যাপারে মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D