হবিগঞ্জে আকবর আলি খানের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২

হবিগঞ্জে আকবর আলি খানের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সাবেক হবিগঞ্জ মহকুমা প্রশাসক বিশিষ্ট অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, প্রাক্তন সচিব তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আকবর আলি খান এর মৃত্যুতে ১১ সেপ্টেম্বর রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক শোক সভার আয়োজন করা হয়। এতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন।

আলোচকবৃন্দ আকবর আলি খান এর ভাবাদর্শ এবং মুক্তিযুদ্ধে তার অবদানের বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে আকবর আলি খান হবিগঞ্জের মহুকুমা প্রশাসক(এসডিও) ছিলেন। এ সময় তাঁর আদেশে ট্রেজারি খুলে বীর মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র তুলে দেন। তিনি যুদ্ধকালীন সময়ে সক্রিয়ভাবে মুজিবনগর সরকারের সাথে কাজ করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট