৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২
ভোট চলাকালে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকরা বাধার শিকার হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রাখার সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আহসান হাবিব সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘সাংবাদিকরা নির্বাচন কমিশনের চোখ, কান। আমাদের বদলে আপনারা হাজির থেকে সংবাদগুলো সঠিকভাবে তুলে ধরেন। আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা আইনে নতুন একটা সংযোজন করছি।’
আহসান হাবিব বলেন, ‘বর্তমান কমিশনই প্রথম বেশ কিছু আইন পরিবর্তনের জন্য আইন মন্ত্রণালয়ে লিখেছে।’
তিনি বলেন, ‘দায়িত্ব পালনের সময়ে যদি কেউ বাধা দেয়, ডিউটি পালনে যদি আঘাত করে থাকে, ইকুইপমেন্টস এবং সঙ্গী-সাথী যারা আছে, তাদের যদি ক্ষতি করার চেষ্টা করে, সে ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছরের জেলের বিধান রাখা হয়েছে। সর্বনিম্ন ১ বছর।’
এ ছাড়া জরিমানার বিধান রাখা হয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে নতুন এই ধারা সংযুক্ত করার সুপারিশ করা হয়েছে, যোগ করেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D