রাষ্ট্র মেরামতে প্রয়োজন একটি জাতীয় সরকার গঠন : রুমিন ফারহানা

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২২

রাষ্ট্র মেরামতে প্রয়োজন একটি জাতীয় সরকার গঠন : রুমিন ফারহানা



বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বলেন, একজন রাজনীতিবিদ নির্বাচন নিয়ে চিন্তা করেন আর একজন সফল রাষ্ট্রনায়ক চিন্তা করেন আগামী ১০০ বছরে দেশ কোথায় নিয়ে যাবেন। দেশনায়ক তারেক রহমান আগামী ১০০ বছর পর দেশকে কোথায় নিয়ে যাবেন সেই চিন্তা করছেন। কিন্তু তারেক রহমানের দুর্ভাগ্য যে, আওয়ামীলীগের মত একটি ফ্যাসিস্ট সরকারকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হচ্ছে, যে আওয়ামীলীগের হাতে ১৯৭৩ সালেই গণতন্ত্রের মৃত্যু হয়েছে। শহীদ জিয়া যেমন দেশকে কয়েকশত বছর এগিয়ে নিয়ে গিয়েছিলেন দেশনায়ক তারেক রহমানও সেই চিন্তা করছেন। গত ১০ বছরে দেশের মারাত্মকভাবে সমাজিক মূল্যবোধ হারিয়েছে। এখন রাষ্ট্র মেরামত প্রয়োজন। কিন্তু বিএনপি বিশ্বাস করে তাদের পক্ষে একা এ কাজটি করা সম্ভব নয়। এজন্য বিএনপি একটি জাতীয় সরকার গঠন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে রাষ্ট্রের সকল অঙ্গ স্বচ্ছতার সাথে কাজ করতে পারবে। গত ১৩ বছরের একনায়কতন্ত্রকে ভাঙতেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ খুবই জরুরী। আগামীর রাষ্টনায়ক তারেক রহমান দেশের পরিস্থিতি বিবেচনা করেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করেছে।


বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কাদের গনি চৌধুরী বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও এদেশের মানুষকে বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করতে হচ্ছে। নির্বাচনী ব্যবস্থা ধংস করে দিয়েছে সরকার। ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে, এটা বিশ্ব স্বীকৃত। ক্ষমতা লোভী সরকার দেশকে অকার্যকর অবস্থায় নিয়ে গেছে। বাক স্বাধীনতার জন্য আইসিটি আইন এখন একটি বড় বাধা। কুইক রেন্টালকে বৈধতা দিয়ে লুটপাটকে বৈধতা দিয়ে দেওয়া হয়েছে। একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এই মুহূর্তে দেশে একটি জাতীয় সরকার অপরিহার্য। দেশে আজ গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার নেই। এখন দিনের ভোট রাতে হয়ে যাচ্ছে। সাংবাদিকদের দমনের আইসিটি আইনের যে বিতর্কিত ৫৭ ধারাটি করা হয়েছে দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু থাকলে তা করা সম্ভব হত না। দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা সহ যে রাষ্ট্রচিন্তা করেছেন তার কোন বিকল্প নেই।

ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শামিমুর রহমান বলেন, আমারা গত ১৫ বছরে দেখলাম একজন প্রধানমন্ত্রী কিভাবে স্বৈরাচারী হন, কিভাবে একজন নোবেলজয়ীকে বলেন টুস করে ফেলে দেব? দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে ক্ষমতার ভারসাম্য থাকবে। দেশে যে একটা চুড়ান্ত সংগ্রাম আসছে, সেখানে যারা অংশগ্রহণ করবেন তাদের নিয়ে বিএনপি যে জাতীয় সরকারের রুপরেখা তৈরি করেছে তা বিএনপির উধারতা। দেশের যে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে তার জন্য এবং দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য জাতীয় সরকার অপরিহার্য।

শাবির সাদা দল শিক্ষক পরিষদের আহবায়ক অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, একটি উন্নত দেশের চেহারা কেমন হতে পারে প্রাথমিক ধারনা আজকের সূচনা বক্তব্যে দেয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত ২৮শে মার্চ জাতির সামনে দেশকে নিয়ে যে প্রস্তাবনা দিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তো হবে নির্বাচনের পরে। কিন্তু এই মুহুর্তে দেশে কিভাবে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে তা নিয়ে ভাবতে হবে। তারেক রহমান সুস্পষ্ট বলেছেন, বিএনপি নির্বাচিত হলে যারা গণতান্ত্রিক আন্দোলন করছেন নির্বাচনে তারা জয়ী হোন বা নাহোন সবাইকে নিয়েই জাতীয় সরকার গঠিত হবে। এটি অত্যন্ত বড় মনের পরিচয়।

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি এডভোকেট এমদাদ উল্লাহ মোহাম্মদ শহিদুল ইসলাম শাহীন, দেশের সংবিধানের এক কেন্দ্রিক ব্যবস্থাকে রেখেই আমরা দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ ব্যবস্থা করতে চাচ্ছেন। ভারতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা চালু করলেও তারা তা পুরোপুরি কার্যকর করতে পারে নি। সিলেটের ৫টি মহকুমা ছিল এর মধ্যে দেশ ভাগের সময় আমাদের একটি মহকুমা ভারতে চলে গেল। ভারসাম্য রক্ষার জন্য বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত ১৭ বার সংশোধন হলো। সংবিধানে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থাকে স্বাধীন করে দেয়া হলো। কিন্তু আজকে বিচার বিভাগ কোন অবস্থায় আছে? নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন কোন কিছুই প্রফার কাজ করছে না। ক্ষমতা হস্তান্তর ও নিরপেক্ষ নির্বাচন করারই এখন প্রধান জাতীয় সংকট।

সুজন, সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, কেন দাবী আদায় করতে হলে সংগঠিত ও স্বোচ্ছার জনগোষ্ঠীর প্রয়োজন। দাবী আদায় করতে হলে বিএনপির স্পীড বাড়াতে হবে। সোনিয়া গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হতে পারতেন কিন্তু মনমোহন সিংহকে প্রধানমন্ত্রী করেছিছেন। আমাদেরকে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। চারজন মেয়রকে যখন মর্যাদা দেয়া হলো, কিন্তু সিলেটের মেয়রকে মর্যাদা দেয়া হলো না, তখন তো বিএনপি প্রতিবাদ করল না। আমি নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে এর প্রতিবাদ করেছি। এসব বিষয় নিয়ে আপনাদেরকে স্বেচ্ছার হতে হবে। প্রধান নির্বাচন কমিশনার বার বার শপথ ভঙ্গ করেছেন, এটি খুবই দুঃখজনক।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্দিকুর ইসলাম, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কনসেপ্টটি আজ নতুন কিছু নয়। ১৯৪৩ সালে ভারতবর্ষে বিভিন্ন এলাকাশ বিভিন্ন জাতীয় সরকার গঠিত হয়েছিল। জাতীয় সংকট মোকাবেলা করার জন্যই জাতীয় সরকারের প্রয়োজনীয়তা আসে। দেশের বর্তমান পরিস্থিতে এটি এখন খুবই অপরিহার্য।

এসময় উপিস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও ড. এনামুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ প্রমূখ।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট