আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ৭:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২২

আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও অগ্রণী ব্যাংক লিমিটেড-এর সাবেক পরিচালক প্রবীণ রাজনীতিবিদ আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ২০১৫ সালের এইদিন বিকেল ৪ টায় তিনি নগরীর সাগরদিঘির পাড়স্থ বাসায় ইন্তেকাল করেন।

এ উপলক্ষে উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে সিলেট নগরের ৮৭ সাগরদিঘীর পাড়স্থ বাসভবনে দোয়া মাহফিল ও কুরআনে খতম অনুষ্ঠিত হবে।

এছাড়া মরহুমের সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাদ আসর হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহ মসজিদে তাঁর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান। -বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট