৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২
কেন্দ্রিয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই। ভোট চুরি করে, রাতের আঁধারে ক্ষমতায় আসা ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ থেকে গণতন্ত্র কেড়ে নিয়েছে। ১৯৭১ সালে একটি যুদ্ধ করে স্বাধীনতা এনেছিলো এ দেশের মানুষ। এখন আরেকটি যুদ্ধ করতে হবে। এ যুদ্ধের মাধ্যমে দেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনার সরকারের অধীনে এদেশে আর কোনো নির্বাচন আমরা মেনে নিবো না। দেশের মানুষ এখন আর শান্তিতে নেই। অবৈধ সরকার দেশের মানুষকে অত্যাচার করছে। সব দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ায় মানুষ এখন অতিষ্ঠ।
তিনি বলেন, গ্যাস, তেল, চাল, ডাল, বিদ্যুতসহ সকল কিছুর দাম আজ আকাশচুম্বী। জনগণের পক্ষে কথা বলতে গিয়ে ভোলায় আমাদের ভাই আবদুর রহিম, নারায়ণগঞ্জে নূর আলম পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সারা দেশের সাধারণ মানুষ এখন বিএনপির সাথে আছে। আপনারা নিরেপক্ষ ভোট দিয়ে দেখুন, সাধারণ মানুষ কার পক্ষে রায় দেন। দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। তার হাতে দেশ পরিচালনার দায়ীত্ব দিতে হবে। বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহণের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নূরে আলম ও আবদুর রহিম হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি আয়োজনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মল্লিক মো. মঈন উদ্দিন সোহেল।
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশীদ আমিন, নুর আলী, জিলানী মিয়া ও আবুল খয়েরের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ নুরুল ইসলাম নুরুল, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা বিএনপির সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ, কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. জিয়াউর রহমান শাহিন, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া, বিএনপি নেতা জিয়াউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ফরমান উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম বক্স ও ছাত্রদল নেতা মনছুর আহমদ প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D