৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ ৷
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন’র নেতৃত্বে জাফলং গ্রীণপার্ক সংলগ্ন সোনাটিলা নামক এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে বন বিভাগের ভূমি দখল করে গড়ে তোলা ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৫ একর ভূমি দখল মুক্ত করা হয়।
এ সময় সিলেট জেলা সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক, সারী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন ও গোয়াইনঘাট থানার এসআই এমরুল কবীরসহ পুলিশ ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সিলেট জেলা সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, আজ টাস্কফোর্সের অভিযানে সোনাটিলা এলাকার বন বিভাগের জায়গা থেকে অবৈধ দোকানপাট ও বসতঘরসহ সর্বমোট ২৮টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বন ও পরিবেশ রক্ষায় জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবং বন ও পরিবেশ বিনষ্ট করে ব্যবসা পরিচালনাকারী পাথর ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দিয়ে এসেছি ৷

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D