সিলেটে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২

সিলেটে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

সিলেট নগরীতে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ সেপ্টেম্বর) নগরীর গোটাটিকর ও তেমুখী এলাকায় অভিযান চালিয়ে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ।

জানা যায়, অস্বাস্থ্যকর ও অবৈধ প্রক্রিয়ায় কেক, বিস্কুট উৎপাদন, অন্যান্য খাদ্য প্রস্তুতে পোড়া তেলের ব্যবহারের জন্য ১টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা, অপর প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে ফুড গ্রেড ব্যতীত বিভিন্ন উপাদান ও স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরির জন্য ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় স্যাকারিনসহ ফুড গ্রেড ব্যতীত বিভিন্ন উপাদান ধংস করা হয়।

এ সময়ে অভিযানে সহায়তা করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কনজুমার্স এসোয়িয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং স্থানীয় বাজার কমিটির সদস্যবৃন্দ।

এছাড়া তদারকিকালে ব্যবসায়ীদের ভোক্তা-স্বার্থ সংরক্ষণ ও আইনকানুন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোক্তা ‍ও ব্যবসায়ীদের মধ্যে প্রচারণামূলক লিফলেট-পাম্পলেট বিতরণ ও মাইকিং করা হয়।

জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট