কানাইঘাটে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২

কানাইঘাটে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

সিলেটের কানাইঘাটে বজ্রপাতে আব্দুল মুছব্বির (৩৩) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের নিহালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মুছব্বির নিহালপুর (আসামপাড়া) গ্রামের ফয়েজ আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে স্থানীয় হুরমা খালের উত্তর পার্শে আব্দুল মুছব্বির ও তার পিতা ফয়েজ আহমদ ট্র্যাক্টর দিয়ে নিজ জমিতে হাল চাষ করছিলেন। ট্র্যাক্টর চালানো অবস্থায় আব্দুল মুছব্বিরের উপর হঠাৎ বজ্রপাত পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট