২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২

গুলিবিদ্ধ কর্মী
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে। বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল ছুড়েছে। আজ সকাল পৌনে ১০টায় পৌর সদরের সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে দফায় দফায় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। বেলা সোয়া ১টায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. জালাল উদ্দিন জানান, নিত্যপণ্যসহ তেল, গ্যাস, পেট্রলের লাগামহীন মূল্যবৃদ্ধি ও ভোলায় হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি বের করা হলে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ লাঠিচার্জ, গুলি ও টিয়ার শেল নিক্ষেপ শুরু করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D