৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রন্ত হয়ে দুজন মারা গেছেন। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ২৬ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ৫ দশমিক ২০ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৬ শতাংশে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আগের দিন এই রোগে আক্রান্ত হয়ে একজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৩ হাজার ৯৫৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগের দিন ৪ হাজার ১১৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২১৪ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার ৬৭৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ১২ হাজার ১৬২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৭১৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৪ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৫৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৬৭ জন। শনাক্তের হার ৬ দশমিক ৮০ শতাংশ।
সূত্র : বাসস

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D