২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২২
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঐই স্বৈরাচারী ও দখলদার সরকারের মানুষের সাথে নূন্যতম কেন সম্পর্ক নেই। তারা রাতের আধারে জ্বালানী তেলের দাম বাড়িয়েছে। তারা সকল কাজ রাতের আধারে করে, কারন দিনের আলোকে তারা ভয় পায়। গতকাল শুক্রবার আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম কমেছে, কিন্তু আওয়ামীলীগ এই সময়ে দাম বাড়িয়েছে। গত ৯ মাসের মধ্যে ডিজেলের মূল্য ৬৫ টাকা থেকে ১১৪ টাকা বাড়িয়েছে। লোডশেডিংয়ের প্রতিবাদে ভোলায় মিছিলে গুলি চালিয়ে দুই জনকে হত্যা করেছে। যারা এঘটনা ঘটিয়েছে তাদের বিচার এই বাংলার মাঠিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু ব্যাক্তি রাষ্ট্রের কর্মচারী না হয়ে আওয়ামীলীগের কর্মচারী হয়েছেন তাদের জন্য কঠোর দিন অপেক্ষা করছে। আর যারা রাষ্ট্রের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন তাদেরকে সাদুবাদ জানাই। আওয়ামীলীগ তাদের সহযোগীদের নিয়ে লুটপাটের কারনে দেশের রিজার্ভ শূন্য হয়ে গেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আওয়ামীলীগকে ক্ষমতা থেকে বিতাড়িত করার কোন বিকল্প নেই। জিয়া পরিবার বা তারেক রহমানের ক্ষমতার প্রতি কোন লোভ নেই। বেগম জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, শহীূদ জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন। তাই দেশের প্রয়োজনেই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি জনগনের সরকার প্রতিষ্টা করতে হবে।
শনিবার (৬ আগস্ট) বিকেলে রাতের আধারে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ন আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম ও মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এই সরকার জনগনের কথা চিন্তা না করে তেলের মূল্য বৃদ্ধি করার করনে মানুষ দিশেহারা। এটাই শেষ প্রতিবাদ নয়। অনতিবিলম্বে তপলের মূল্য কমানে না হলে পরবর্তী যেকেন পরিস্থিতির দায়ভার সরকারকে নিতে হবে। মানুষের অধিকার আদায়ে আন্দোলনের কোন বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ দেশ পরিচালনা করতে গিয়ে চরম ব্যার্থতার পরিচয় দিয়েছে। সরকারের ব্যার্থ জ্বালানীনিতি ও বেপরোয়া লুটপাটের কারনে দেশে এখন ভয়াবহ সংকট তৈরি হয়েছে। দেশের ইতিহাসে এক সাথে এত পরিমানে তেলের দাম বাড়েনি। আওয়ামীলীগের কেন্দ্র থেকে শুরু করে পাতিনেতাদেরও এখন হাজার কোটি টাকার মালিক। তারা দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। তাই এই সংকট থেকে রেহাই পেতে হলে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া এই সংকট সমাধানের কোন বিকল্প নেই।
এসময় সিলেট জেলা ও মহানগর বিএনপির এবং বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D