২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, স্বাধীনতাত্তোর বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এঁর ৭৩ তম জন্মদিন পালন করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।
শোকাবহ আগস্ট মাস বিবেচনায় শহীদ শেখ কামালের জন্মদিন পালনে শুক্রবার (৫ আগস্ট) বাদ আছর হযরত শাহজালাল (রহ:) এর দরগাহ মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে অনুষ্ঠিত দোয়ায় বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালসহ ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শাহাদাত বরণকারী সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। মিলাদ মাহফিল ও দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে শিরনী বিতরণ করা হয়।
মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সংসদ সদস্য হাবিবুর রহমান এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট খোকন কুমার দত্ত, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবদাল মিয়া, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, মোঃ জাকির হোসেন, এডভোকেট মনসুর রশীদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, সিলেট জেলা সিলেট জেলা মৎস্যজীবী লীগের সভাপতি নবী হোসেন প্রমুখ।
জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি; বীর মুক্তিযোদ্ধা; বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D