৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২২
দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছে। আগের দিন এই রোগে ৩ জন মারা গিয়েছিল। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ১ দশমিক ৩৯ শতাংশ।
বৃহস্পতিবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩০০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ৬ দশমিক ৫৩ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ১৪ শতাংশে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ৭৫১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৬ হাজার ৬৪৬ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৭৮ জন। আগের দিন ৫ হাজার ৭৪২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৭৫ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৫ হাজার ৮২৯ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৯৭ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৯৫ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৪৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১২২ জন। শনাক্তের হার ৩ দশমিক ২৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৯৩ শতাংশ।
সূত্র : বাসস

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D