২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২২
সিলেটের জৈন্তাপুরে চোরাইপথে নিয়ে আসা ভারতীয় একট্রাক কসমেট্রিক্সের চালান আটকের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি লোকমানকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (৩১ জুলাই) দিবাগত রাত আড়াইটার সময় উপজেলার হরিপুর বাজারে জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কাজী শাহেদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামী এবং ভারতীয় পণ্যের অন্যতম চোরাকারবারী উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের লামাশ্যামপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে লোকমান হোসেন ওরফে লোকমান মিয়া ওরফে ছোট লোকমান (৩০) কে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত লোকমান হোসেন সীমান্তবর্তী বিভিন্ন ব্যক্তির মাধ্যমে সরকারী শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় ভারত হতে বিভিন্ন সময় পণ্য বাংলাদেশে নিয়ে আসে। গত ৫ মে অবৈধ পথে এযাবত কালের সবচেয়ে বড় ভারতীয় পণ্যের চালান (৫০ লক্ষ টাকা মূল্যের) বিশেষ কৌশলে পাথর চাঁপা দিয়ে ট্রাক যোগে নিয়ে যাওয়ার পথে জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলার দরবস্ত বাজারে চেকপোষ্ট বসিয়ে তল্লাসী করে ট্রাক সহ মালামাল আটক করে।
এসময় পুলিশের চৌকি দেখে লোকমান হোসেন সহ ট্রাক চালক পালিয়ে যায়। অবশেষে ৩ মাস পর পুলিশের বিশেষ অভিযানে ভারতীয়পণ্য চোরাচালানের প্রধান আসামী লোকমান গ্রেফতার হয়। এছাড়া লোকমান ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, লোকমান উপজেলা চোরাচালান ব্যবসায়ীদের অন্যতম একজন ব্যবসায়ী। তার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট রয়েছে। তিনি পুলিশের হাতে আটক হওয়া একট্রাক ভারতীয় কসমেট্রিক্স চালানের মালিক। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে ট্রাক ভর্তি ভারতীয় পণ্য বিশেষ কৌশলে নিয়ে যাওয়ার পথে দরবস্ত হতে পুলিশ আটক করে। সোমবার (১ আগষ্ট) বিকাল ২টায় আটক লোকমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D