২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২২

গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ ৫ যাত্রী নিহত হয়েছে।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার টিএনটি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতারা হলেন অটোরিকশা চালক টাঙ্গাইলের ভূয়াপুর থানার শেখ বাড়ি গ্রামের আয়ুব আলীর ছেলে নজরুল ইসলাম (৩২), বরগুনা জেলার সদর থানার আংগারপাড়া গ্রামের মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান বাবলু (৪৫), গাজীপুরের কালিয়াকৈর থানার হিজলতলী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৪২), একই উপজেলার লতিফপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম রুবেল (২৭) ও যশোরের দহর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮)।
পুলিশ জানায়, শনিবার রাত ১১টার দিকে কাজ শেষে চন্দ্রা থেকে অটোরিকশা করে তারা বাড়ি ফিরছিলেন। উপজেলার মাকিষবাথান এলাকায় পৌঁছালে পিছন থেকে কেপি পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে সড়কে উল্টে গেলে অটোরিকশায় থাকা যাত্রীরা সড়কের ওপরে পড়ে যায়। এ সময় কালিয়াকৈর থেকে ছেড়ে আসা দ্রুত গতির ইতিহাস পরিবহন সড়কে পড়ে থাকা যাত্রীদের উপর দিয়ে চলে গেলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ এক যাত্রী নিহত হয়। আহত অপর তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপতালে ভর্তি করেন। পরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে একজন ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাহাত জানান, ঘাতক ইতিহাস পরিবহন বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D