|
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৌহিত্র, ডিজিটাল বাংলাদেশ এর স্বপ্নদ্রষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর ৫২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) বাদ আসর দরগাহ হযরত শাহজালাল (রহঃ) এর মাজার প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি শুধু স্বপ্নই দেখাননি এবং সেই স্বপ্ন পূরণের পথে দুর্বার গতিতে এগিয়ে চলছেন। যার ভাবনা ঘিরে রয়েছে আগামীর সমৃদ্ধময় বাংলাদেশ। যার কারণে ডিজিটাল বাংলাদেশ আজ আর স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা- মাত্র ১৪ বছরে বাংলাদেশ আজ স্বপ্ন জয়ের দ্বারপ্রান্তে।
মিলাদ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, এম ইলিয়াস চৌধুরী দিনার, এড আবুল কাশেম, এড জহিরুল ইসলাম রিপন, রোপম আহমদ, মোসাদ্দেক নবী, আব্বাস আহমদ, সাকারিয়া হোসেন সাকির, আফজাল হোসেন, সেবুল আহমদ সাগর, রুহুল আমিন, আজাদ উদ্দিন, আব্দুর রহমান সুমেল আল মুমিন, আবির হাসান রানা, শেখ রেজাউল করিম হাসান, আব্দুল কাদির ইমন, সৈয়দ নাহিদ রহমান সাব্বির, মাসুক আহমদ, আমিনুল ইসলাম আমিন, অপরাজিত ঘোস, লন্টু গোপ রাজু, সুহেল তালুকদার, রায়হান আহমদ, ইমন খান, তায়েফ খান, সালমান আহমদ, শাহিন আলম, রাসেল আহমদ, শুকুর আলী, মাহবুব হোসেন, স্বপন সরকার, মামুন আহমদ, নুরুল ইসলাম প্রমুখ। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D