মরহুম স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২২

মরহুম স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার, বরেণ্য কূটনীতিক ও বৃহত্তর সিলেটের কৃতী সন্তান মরহুম স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন ‘স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মাজারে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন ‘স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

এসময়ে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন,স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহসুন রশিদ চৌধুরী, স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ও সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সদস্য সচিব মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, কার্যনির্বাহী সদস্য ফয়সাল মাহমুদ (সিলেট ডিসি ট্রাফিক), সদস্য সাহিদুর রহমান সাহেদ,সদস্য কাজী মোস্তাফিজুর রহমান, পরিচালক সিলেট চেম্বার অব কমার্স শওকত আহমেদ জুনেদ, হাবিবুর রহমান।

শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফেরাত কামনা শেষে নেতৃবৃন্দ সিদ্ধান্ত গ্রহণ করেন যে, চলতি জুলাই মাসের শেষাংশে ‘স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ’ এর উদ্যোগে নগরীর নির্ধারিত স্থানে ফ্রী মেডিকেল সেবা প্রদানের আয়োজন করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট