১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২
সরকার বিভিন্ন অভিযোগে ১৭৯টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করতে ব্যবস্থা নিয়েছে বলে সংসদে জানিয়েছেন তথ্য ও স¤প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, এই নিউজ পোর্টালগুলো জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছিল। এর অনেকগুলোর বিরুদ্ধে সরকারি গোয়েন্দা সংস্থার কাছেও তথ্য ছিল। পোর্টালগুলো বন্ধ করতে ডোমেইন বরাদ্দ বাতিল এবং লিংক বন্ধ করার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি দেওয়া হয়েছে।
এছাড়া অসত্য নিউজ পরিবেশনা, গুজব রটানো এবং অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আরও বেশকিছু অনলাইন নিউজ পোর্টাল বন্ধের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও মন্ত্রী সংসদকে জানান।
আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জনমনে বিভ্রান্তি ছড়ায় এমন কার্যক্রম পরিচালনাকারী ও সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অনলাইন নিউজ পোর্টালগুলো বন্ধ করতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ২০২১ সালের ৫ অক্টোবর চিঠি দেওয়া হয়েছে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। মন্ত্রী বলেন, অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলো বন্ধে ইতোমধ্যে সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়েছে।
বেনজীর আহমেদের ওপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমানে ঢাকা জেলা হতে বের হওয়া দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকার সংখ্যা ১,১২৬টি। এর মধ্যে দৈনিক পত্রিকা ৪৯৯টি, সাপ্তাহিক ৩৪৫টি ও মাসিক ২৮২টি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D