২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জুন ৭, ২০২২
বিশেষ প্রতিবেদক
মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার
ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র মুখপাত্র নুপুর শর্মা এবং দলটির দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে অপমানমূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক (পীর সাহেব বরুণা)।
৭ জুন মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
আমীরে আঞ্জুমান বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব মুসলিমের প্রাণের স্পন্দন। নবীজিকে নিয়ে কটূ মন্তব্য করলে তা মুসলমান মাত্রই কলিজায় রক্তক্ষরণ হয়। ভারতের ক্ষমতাসীন দলের মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল এ ধৃষ্টতা প্রদর্শন করে উগ্রবাদী দলটির চরম বিদ্বেষপূর্ণ মনোভাবেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর বলেন, এ ঘটনার প্রতিবাদে আরব বিশ্বসহ মুসলিম দেশগুলো জেগে উঠেছে। সৌদি আরব, কাতার, বাহরাইন, আরব আমিরাত-সহ নেতৃস্থানীয় মুসলিম দেশগুলো স্ব স্ব দেশের ভারতীয় দূতদের ডেকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং কটাক্ষকারীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের জোর আহ্বান জানিয়েছে। আমাদের সরকারের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, অন্যান্য মুসলিম দেশের মতো রাষ্ট্রীয়ভাবেও যেন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।
দেশের শীর্ষস্থানীয় এ আলেম সাধারণ মুসলিমদেরকে ভারতীয় সকল পণ্য বর্জনেরও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যে দেশের ক্ষমতাসীন দলের মুখপাত্র আমাদের প্রাণের নবীর শানে অপমানমূলক মন্তব্য করেছে, সে দেশের পণ্য বর্জন করা আমাদের সকলের ঈমানি দায়িত্ব। আসুন আমরা সবাই ভারতীয় পণ্য সম্পূর্ণরূপে পরিহার করি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D