নববধূ নাজমিন হত্যার প্রতিবাদে তেমুখিতে মানববন্ধন,ঘাতক নাঈমের ফাঁসি দাবি

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জুন ৭, ২০২২

নববধূ নাজমিন হত্যার প্রতিবাদে তেমুখিতে মানববন্ধন,ঘাতক নাঈমের ফাঁসি দাবি

মোঃ সাহেদ আহমদ : সিলেট সদর উপজেলার রায়েরগাঁওয়ের নলেজ হোম একাডেমির শিক্ষিকা, নববধূ নাজমিন আক্তারের খুনিদের গ্রেপ্তার না করলে আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানিয়েছেন এলাকাবাসী। টুকেরবাজারের তেমুখী পয়েন্টে মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা এ হুঁশিয়ারি দেন। এ সময় তারা বলেন- নাজমিন খুনের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো খুনিরা গ্রেপ্তার না হওয়া হতাশাজনক। এজন্য বক্তারা পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করে বলেন- ঘটনার পর থেকে নাজমিনের পরিবার ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছিলো। এর প্রেক্ষিতে পুলিশ হত্যা মামলা দায়ের করলেও আসামি ধরতে টালবাহানা করে। প্রধান আসামি নাজমিনের স্বামী নাঈম উদ্দিনসহ অন্যরা সুযোগ পেয়ে পালিয়ে যায়। পুলিশ আসামি গ্রেপ্তারে আন্তরিক না হওয়ার কারণে এখনো আলোচিত এ হত্যা মামলার আসামিরা গ্রেপ্তার হয়নি বলে দাবি করেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন জালালাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার জৈনউদ্দিন। শাহ খুররম ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আমিনুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক। সমাবেশে বক্তব্য রাখেন- জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, শাহ খুররম ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক কমর উদ্দিন, সিলেট সরকারি কলেজের সাবেক জিএস ফারুক আহমদ, শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, নলেজ হোম একাডেমির প্রধান শিক্ষক আতিকুর রহমান, জালালাবাদ ইউনিয়নের মেম্বার মন্তাকা আহমদ ও মো. লিটু মিয়া, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার সাবেরা বেগম, হাসনা বেগম, সাহেদা খাতুন, নিহত নাজমিন আক্তারের শোকাহত বাবা আব্দুস সাত্তার, মা শেফালী আক্তার, ভাই মো. মিজান উদ্দিন, মামা দুলাল আহমদ প্রমুখ।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট