২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, জুন ৭, ২০২২
খলিল উদ্দিন ফরিদ : চট্টগ্রামে ভাগ্য বদলাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ভোলার হাবিবুর রহমান (২৫)। এর পর থেকেই পরিবারে বইছে শোকের মাতম। সোমবার (৬ জুন) সকাল সাড়ে ৯টায় হাবিবুরকে দক্ষিণ বালিয়া বটতলা গ্রামের নানা বাড়ির মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে সেদিন সকালেই হাবিবুরের জানাজা সম্পন্ন হয়। এতে অংশ নেন দক্ষিণ বালিয়া বটতলা গ্রামের বহু মানুষ।
রবিবার (৫ জুন) দুপুর ৩টায় ময়নাতদন্ত শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ হাবিবুরের মরদেহ বুঝে নেন নিহতের মামা মো. আলমগীর।
তিনি বলেন, মরদেহ হাতে পাওয়ার পরপরই হাবিবের বন্ধুদের নিয়ে আমি লাশের গোসল শেষ করি। এরপর ভোলার উদ্দেশে রওনা করি। রাত সোয়া ২টার দিকে গ্রামের বাড়ি পৌঁছাই।
ছেলের লাশ দেখেই আহাজারি শুরু করেন হাবিবুরের মা হোসনে আরা বেগম। এ সময় তিনি আহাজারি করে বলেন, আমার ছেলে ফোন করে বলছে বেতন পাইলে বাড়িতে আসব, আমারে চারদিনের ছুটি দিছে। দুইদিন আইতে যাইতে যাইব আর দুইদিন তোমাগো লগে থাকমু।
এ দিকে নিহত হাবিবুরের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
উল্লেখ্য, গত শনিবার (৪ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ডিপোয় নাইট ডিউটি করছিলেন হাবিবুর রহমান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D