|
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জুন ৫, ২০২২
বিশেষ প্রতিবেদ
মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, শেখবাড়ী জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতী রশীদুর রহমান ফারুক (পীর সাহেব বরুণা) দাঃবাঃ
তিনি বলেন, অগ্নিকান্ডের ঘটনায় অসংখ্য মানুষ হতাহতের খবর পাওয়া গিয়েছে৷ আমরা এই দুর্ঘটনায় মর্মাহত৷ আমি দোয়া করি আল্লাহ নিহতদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন৷ পরিবারকে সবরে জামিল নসীব করুন৷
পীর সাহেব বলেন, আমাদের যে ভাইয়েরা এখনো প্রাণে বেঁচে আছেন আমরা তাদের সাহায্যে এগিয়ে আসি৷ রক্ত ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করি৷
আল্লাহ তাদেরকে পূর্ণ সুস্থতা দান করুন৷
উল্লেখ্য অগ্নিকান্ডে আক্রান্তদের মুক্তি কামনায় আজ ( ৫ জুন রবিবার -) বাদ যোহর মৌলভীবাজার জেলার শেখবাড়ী জামিয়ায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়৷
বিবৃতিতে আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক পীর সাহেব বর্ণভী বলেন আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তির মর্যাদা সম্পর্কে যা বলেছেন মহানবী সা:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি চার শতাধিক। তাদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৪২ জন মৃত্যুবরণ করেছে। মৃতদের লাশগুলো হাসপাতালের মর্গে রাখা আছে। সকাল ৯টার পর যে লাশগুলো আনা হয়েছে, সেগুলো চেনার উপায় নেই। পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করা লাগতে পারে।
দগ্ধ রোগী এবং স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠেছে চট্টগ্রাম মেডিক্যালে কলেজ এলাকা। যাদের স্বজন নিহত হয়েছেন তাদের কান্নায় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে সেখানে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নেয়া কঠিন। তাদের পরিবার-পরিজনকে সান্ত্বনা দেয়ার ভাষা কারো জানা নেই। তবে যেসব ঈমানদার অগ্নিকাণ্ড বা কোনো দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করে, তাদের জন্য রয়েছে মহানবী সা:-এর সুসংবাদ।
রাসূলুল্লাহ সা: আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তিকে শহীদ আখ্যা দিয়েছেন। আবদুল্লাহ ইবনে জাবের তার বাবার সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ স: তার বাবা জাবের রা:-কে তার রোগশয্যায় দেখতে গেলেন। তার কাছে গিয়ে দেখলেন নারীরা কেঁদে কেঁদে বলছে, আমরা মনে করেছিলাম, তুমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করবে।
তখন মহানবী সা: বলেন, আল্লাহর রাস্তায় শহীদ না হলে তোমরা কাউকে শহীদ মনে করো না? এমন হলে তো তোমাদের শহীদের সংখ্যা অতি অল্পই হবে। আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি শহীদ, পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহীদ, আগুনে পুড়ে মৃত ব্যক্তি শহীদ, পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ, কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত ব্যক্তি শহীদ, নিউমোনিয়াজাতীয় কঠিন পীড়ায় মৃত ব্যক্তি শহীদ, যে নারী গর্ভাবস্থায় মৃত্যুবরণ করে সেও শহীদ…। (আবু দাউদ: ৩১১১)
মানুষের মৃত্যু অবধারিত। তবে কারো মৃত্যু যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা কঠিন রোগে হয়, আল্লাহ তার বিনিময়ে তাকে শাহাদাতের মতো অতি সম্মানের মর্যাদা দিয়ে দেন।
আল্লাহ তাআলা এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের শহীদি মর্যাদা দান করুন। আহতদের সুস্থতা দান করুন। তাদের পরিবার-পরিজনকে ধৈর্যধারণের তাওফিক দান করুন এবং তাদের উত্তম প্রতিদান দান করুন। আমিন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D