২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, জুন ৫, ২০২২
জালাল রুমি : সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিষ্ফোরণের পরই ডিপোতে থাকা আমদানি ও রফতানির বিভিন্ন মালামালবাহী কনটেইনারে আগুন ধরে যায়। এই বিষ্ফোরণে কম্পনের আওয়াজ এতটাই তীব্র ছিলো যে, আশেপাশের এলাকার অধিকাংশ বিল্ডিয়ের কাঁচের গ্লাস ভেঙে যায়। এই ঘটনায় ডিপোর ভেতর থেকে তিন জনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। এতে আহত হয়েছেন দুই শতাধিক।
সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। শনিবার রাত ১০ টার দিকে এই ভয়াবহ বিষ্ফোরণের ঘটনা ঘটে। বিষ্ফোরণের সাথে সাথে কনটেইনারে আগুন ধরে যায়। ডিপোতে থাকা রাসায়নিক পদার্থবাহী কনটেইনার থেকে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
জানা যায়, আগুন একটা কনটেইনার থেকে আরেকটাতে ছড়িয়ে পড়ছে।আর এতে মালবোঝাই এইসব কনটেইনারে একের পর এক বিষ্ফোরণ ঘটছে। বিষ্ফোরণে কেঁপে উঠছে আশেপাশের এলাকা। এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ টা ইউনিট কাজ করছে।
এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত দাউদাউ করে জ্বলছে পুরো ডিপো।
আতঙ্কে এলাকাবাসী এদিক সেদিক ছোটাছুটি করছেন। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের বেশকয়েক জন কর্মী দগ্ধ হয়েছেন। কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, ওই কনটেইনার ডিপোতে রাসায়নিক পদার্থ ছিলো। প্রাথমিকভাবে মনে হচ্ছে সেখান থেকেই এই বিষ্ফোরণ ঘটেছে। এই পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে আরো অনেক প্রাণহানির আশঙ্কা রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D