আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী পীর ছাহেব ও কিছু কথা…

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, মে ২৮, ২০২২

আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী পীর ছাহেব ও কিছু কথা…

চৌধুরী আজহার : আল্লামা বর্ণভী আমার জানা যুগ শ্রেষ্ঠ আলেমদের ন্যায় একজন যোগ্য রাহবর। আমি উনার যতটা বয়ান প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে শুনেছি শুধু স্রষ্টা এবং স্রষ্টার সৃষ্টির সৌন্দর্য্য খুজে পেয়েছি।তিনি শুধু একজন রাহবর নন একজন দাঈ ইলাল্লাহ।যিনি দুনিয়াবি কোনো ফায়দা না দেখে আল্লাহর একত্ববাদের প্রচার এবং প্রসারে কাজ করে চলেছেন।বিশ্ব জাহানের জন্য উনার মতো হকপন্থী আলেমদের বড্ড প্রয়োজন।
সেই অবস্থান থেকে এটা বলতে চাই,এই সকল ধর্মীয় আচার্যদের যথাযোগ্য মর্যাদায় আসীন করা প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব। সেই হিসেবে আলেম ওলামাদের ইসলাম ধর্ম নির্ভর বাংলাদেশে যথাযথ মর্যাদা দেওয়া সময়ের দাবী।
পাশাপাশি কোরআন-সুন্নাহ অনুযায়ী অন্যান্য ধর্মের লোকদেরও তাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিৎ। যেটা বাংলাদেশের অপরাজনীতির কারণে বারবার বাধাগ্রস্ত হচ্ছে।
বাউল শাহ আব্দুল করিমের সেই গান(যদিও বাদ্যযন্ত্র নিয়ে ধর্মে মতপার্থক্য আছে) আগে কি সুন্দর দিন কাটাইতাম,গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান মিলিয়া সকলে বাউলা গান গাইতাম দিয়ে শেষ করতে যেয়েও বলতে হচ্ছে আসুন মুসলিম প্রধান এই দেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-নাস্তিক সকলে মিলেমিশে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে।দেশে অথবা প্রবাসে যেখানেই থাকি দেশমাতৃকাকে যেন ভুলে না যাই।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট