হবিগঞ্জে ১২টি অবৈধ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, মে ২৮, ২০২২

হবিগঞ্জে ১২টি অবৈধ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

হবিগঞ্জ জেলার মাধবপুর, চুনারুঘাট ও বাহুবল উপজেলায় অভিযান চালিয়ে ১২টি অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে প্রশাসন।

অভিযানকালে বৈধতার কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানগুলোর গেটে তালা লাগিয়ে বন্ধ করে দেয়া হয়।

হবিগজ্ঞ সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায় শনিবার ২৮ মে দুপুর থেকে বিকেল পর্যন্ত হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক এর নেতৃত্বে পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে ওইসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

এ বিষয়ে হবিগঞ্জে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক বলেন এ অভিযানে মাধবপুরে ৫টি, চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জে ৫টি এবং বাহুবলে ২টি অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন হবিগঞ্জ জেলা সদরসহ ৯টি উপজেলার সবগুলো অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালিত হবে। এরমধ্যে অবৈধগুলো বন্ধ করে দেয়া হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট