বিপ্লবের দুঃস্বপ্ন দেখছে বিএনপি : কাদের

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, মে ২৮, ২০২২

বিপ্লবের দুঃস্বপ্ন দেখছে বিএনপি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কথিত গণ-আন্দোলন করে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে খোমেনি স্টাইলে বিপ্লব করার দুঃস্বপ্ন দেখছে বিএনপি।

শনিবার (২৮ মে) নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

‘ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে নেমেছে’, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্য প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, তাদের শাসনামলে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া এক সময় বলেছিলেন বিরোধী দলকে ঠেকানোর জন্য ছাত্রদলই যথেষ্ট।

তিনি অভিযোগ করেন, ‘গণ-আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে তারা।’

‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং সরকার পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে না’, বিএনপি মহাসচিবের এ বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘এ বক্তব্যের মধ্য দিয়ে একটা অশুভ পরিস্থিতি তৈরির প্রাণান্তকর অপপ্রয়াস দেখা যাচ্ছে।

‘গণ-আন্দোলনের রঙিন স্বপ্ন দেখছে বিএনপি, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনে বিএনপির আন্দোলনে সংকটের কালো ছায়া পড়েছে’, বলে মন্তব্য করেন তিনি বলেন, ‘তাদের গণআন্দোলন স্বপ্ন এখন দুঃস্বপ্নের নামান্তর, এই দুঃস্বপ্ন দেখে কোনও লাভ আছে কি?’


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট