২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মে ২৭, ২০২২
আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশের টাকায় স্বপ্নের পদ্মাসেতু দাঁড়িয়ে যাওয়ায় বিএনপির এখন হিংসা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শুক্রবার (২৭ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর ও চানপুর আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, এটা তাদের (বিএনপি) সহ্য হচ্ছে না। তাই তারা নানা অপপ্রচার করছে। মূলত দেশের ভাল হোক তারা চায় না। তারা মিথ্যা বলতে ও সন্ত্রাস করতে অভ্যস্ত।
এদিকে আশ্রয়ণ প্রকল্প নিয়ে দেশের কোথাও দুর্নীতি হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D