২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, মে ২৭, ২০২২
সিলেট মহানগরের বিভিন্ন ওয়ার্ডের ১৩ হাজার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সিসিক খাদ্য সহায়তা দিয়েছে। সরকারি সহায়তায় গত তিন দিনে বন্যার্তদের মাঝে এসব সহায়তা পৌছে দেয়া হয়।
অতিবিৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের পানিতে আকস্মিক বন্যার কবলে পড়ে সিলেট। সে বন্যায় সিলেট মহানগরের সুরমা নদীর পানি উপচে কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নদীর তীর উপচে বাসা-বাড়িতে পানি ঢুকে। বন্যা কবলিত এলাকায় দেখা দেয় খাদ্য সংকট।
এই সংকট নিরসনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সিলেটের সকল দপ্তর সংস্থার প্রতিনিধিদের নিয়ে অনুষ্টিত হয় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা। সেই সভার গৃহিত সিদ্ধান্ত ও প্রস্থাবনার আলোকে সরকার এক হাজার প্যাকেট খাদ্য সামগ্রী ও ৬০ মেট্রিক টন চাল বরাদ্ধ দেন সিলেট মহানগরের জন্য। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, ও মসলা জাতীয় খাদ্য পন্য।
২৫ মে থেকে ২৭ মে তারিখ পর্যন্ত সিসিকের বন্যায় ক্ষতিগ্রস্ত ওয়ার্ড ও বর্ধিত টুকেবাজারে সর্বমোট ১৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বন্যায় সিলেট মাহনগর এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে। খাদ্য সংকটে পড়া মানুষের কাছে সিসিকের কাউন্সিলরদের মাধ্যমে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। প্রয়োজনের তুলনায় এই সহায়তা অপ্রতুল। তবে সরকারের সহায়তা আরো আসবে বলে প্রত্যাশা করি।
সিসিক মেয়র বলেন, খাদ্য সংকট নিরসন, স্বাস্থ্য সেবা প্রদান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পরিবেশগত উন্নয়নে কাজ করে যাচ্ছে সিসিক।
সরকারের নির্দেশণা ও সহায়তায় প্রাকৃতিক এই দূর্যোগের ক্ষতি পোষিয়ে উঠতে সিলেট মহানগরের সর্বস্থরের মানুষের সহযোগিতাও কামনা করেছেন সিসিক মেয়র।সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D