ডি ইউ আইডিয়াল কলেজে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, মে ২৫, ২০২২

ডি ইউ আইডিয়াল কলেজে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাহেদ আহমদ : দক্ষিণ সুরমা উপজেলা দাউদপুরে ডি ইউ আইডিয়াল কলেজ আয়োজিত বাংলা ও ইংরেজি রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ডি ইউ আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী, কলেজের ট্রাষ্টি মেম্বার সফিউর রহমান বাবলু। প্রধান বক্তার বক্তব্য রাখেন কলেজের সভাপতি ও দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক আতিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণদাবী পরিষদের কেন্দ্রীয় নেতা ডাঃ হাবিবুর রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী হাসনা রহমান রুজী, যুবলীগ নেতা মাহমুদ হোসেন প্রমুখ।


মানবিক শাখার ছাত্র উজ্জ্বল হোসেনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচনা হওয়া অনুষ্ঠানে শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ। স্টুডেন্টদের মধ্য থেকে বক্তব্য রাখে কমার্সের মুমিনুল ইসলাম রাব্বি ও ঝুমা বেগম।
প্রধান অতিথি সফিউর রহমান বাবলু বলেন, আগামী বছর বোর্ড পরীক্ষায় যারা এ+ পাবে, তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা বৃত্তি প্রদান এবং এ কলেজের কোন স্টুডেন্ট ভবিষ্যতে বিসিএস কোয়ালিফাই করলে তাকে ১ লক্ষ টাকা উপহার দিবেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধান অতিথির চমৎকার উপহারের ঘোষণা শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহিত, অনুপ্রাণীত করবে। সবার বিশ্বাস এ প্রতিষ্ঠান অচিরেই বিশ্বমানের বিদ্যাপীঠ ও আলোকবর্তিকা হয়ে লক্ষ্যে পৌছবে ইনশাআল্লাহ। বক্তাগণ প্রধান অতিথির অর্থায়নে বাংলা ও ইংরেজি রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান ও আপ্যায়নের ব্যয়ভার বহন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট