বিএনপি নেতা বশির আহমেদ স্ত্রীর মৃত্যুতে আল-আইন স্টেট বিএনপি’র দোয়া মাহফিল

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, মে ২৫, ২০২২

বিএনপি নেতা বশির আহমেদ স্ত্রীর মৃত্যুতে আল-আইন স্টেট বিএনপি’র দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি : মোঃ সাহেদ আহমদ

আল-আইন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, ইউএই রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ সাধারণ সম্পাদক বশির আহমেদ তালুকদার এর সহধর্মিনীর মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের আল-আইন স্টেট বিএনপির উদ্যেগে ২৩ মে সোমবার রাতে ব্লু-প্লেটস রেস্টুরেন্টের হল রুমে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আল-আইন বিএনপির সভাপতি শওকত ওসমান রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতের বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ছালাম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএই বিএনপি’র উপদেষ্টা ফরিদ আহমেদ তালুকদার, ইউএই বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এইচ এম ফারুক হোসেন, আল-আইন বিএনপির সাবেক সহ সভাপতি তারেক আহমদ সাদেক, নাসিরুল্লাহ নাসের, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, ইউএই যুবদলের সাধারণ সম্পাদক নীল রতন দাস, সাংগঠনিক সম্পাদক সজীব গাজী, আল-আইন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী ফারুক, সাবেক সাধারণ সম্পাদক সেলিমুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, বিএনপি নেতা মঈনুদ্দিন আকাশ, আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ওমর ফারুক। বক্তব্য রাখেন আল-আইন যুবদলের সভাপতি জয়নাল আবদীন, সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন নেজাম, আল-আইন শ্রমিক দলের সভাপতি হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মিরেশ্বরাই বিএনপি’র সভাপতি মোবারক হোসেন মাসুক, রায়হানুল ইসলাম শামিম, মিজানুর রহমান আলম, নুরুল আমিন, মনির হোসেন, আব্দুল হামিদ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন আবুল কালাম আজাদ।