২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, মে ২০, ২০২২
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি ও চাকসুর সাবেক সামাজিক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন বলেছেন, আকস্মিক বন্যায় সারা সিলেটের ন্যায় জকিগঞ্জ-কানাইঘাটের লাখ লাখ মানুষ অসহায় মানবেতর জীবন যাপন করছে। সরকারী দলের নেতাকর্মীরা লুটপাট করে হাজার কোটি টাকা পাচার করলেও পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছেনা। কিছু জায়গায় নামকাওয়াস্তে ত্রাণ বিতরণ করা হচ্ছে। জনগণের দল হিসেবে এই দুর্যোগে বিএনপি জনগণের পাশে আছে। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে অতীতের মত এবারও জকিগঞ্জ-কানাইঘাটের বন্যাকবলিত জনগণের পাশে আমাদের সাধ্যমত সহায়তা পৌঁছে দেয়ার কাজ চলমান রয়েছে। বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের স্ব স্ব অবস্থান থেকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে হবে। একই সাথে সরকারকে বন্যার্তদের সহায়তায় কার্যকর উদ্যোগ নিতে হবে।
জকিগঞ্জ-কানাইঘাট এলাকায় তার উদ্যোগে চলমান ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার দিনব্যাপী তিনি কানাইঘাট উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত চতুল বাজার, বড়বন্দ বাজার, সুরাইঘাট, বুধবারি বাজার ও মুলাগুল নয়াবাজার, গোসাইনপুর, উমরগঞ্জ বাজারে ত্রান সামগ্রী বিতরণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শরিফুল হক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডিপজল, উপজেলা বিএনপির সাংগঠনিক খসরুজ্জামান পারবেজ, আহমেদ সুলেমান চেয়ারম্যান, আলতাফ হোসেন বিলাল, হাজী কামাল উদ্দিন, হাজী আব্দুন নুর,আব্দুল মালিক চেয়ারম্যান, আব্দুর রহমান, নজরুল ইসলাম মেম্বার, আব্দুল খালিক মোস্তফা, নিজাম উদ্দিন মেম্বার, আমিনুল ইসলাম, কাউসার বাংগালী, আবুল বাশার, এডঃ নাসির উদ্দীন সাদিক, বদরুল মেম্বার, এবাদ মেম্বার, আজিজুল আম্বিয়া, রাশেদ খান মেনন, জাকারিয়া সিদ্দিকি লিটন প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D