২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, মে ১৯, ২০২২
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিশিগান যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির মহান স্বাধীন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য আবুল কাশেম মূর্শেদের জন্মদিন ছিল আজ। এ উপলক্ষে তার পক্ষ থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের অসহায় ত্যাগী নেতাকর্মীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

১৯ মে বৃহস্পতিবার রাত ৮টায় সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে অসচ্ছল নেতা-কর্মীর মাঝে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল খালিক এর সভাপতিত্বে ও জেলা বিএনপি নেতা মোঃ সাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির নেতা জাকির হাসান শিকদার, মহানগর বিএনপি নেতা উজ্জল রঞ্জন চন্দ্র। বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদল নেতা আব্দুল মুকিত সুমেল, আব্দুস শাহিদ, সামসুদ্দিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আশিকুর রহমান আশিক, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুস সামাদ, জৈন্তাপুর উপজেলা যুবদল নেতা রুবেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা মোঃ শানুর আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন জায়গীরদার বলেন, বিএনপি সব সময় অসহায়-নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়। করোনাকালে সারাদেশে ত্রাণ সহ নানা কার্যক্রম পরিচালনা করছে বিএনপি। করোনা, বন্যাসহ নানা দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে। ঠিক তেমনি যুক্তরাষ্ট্র মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মূর্শেদ তার সামর্থ্য অনুযায়ী প্রতিনিয়ত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং ভবিষ্যতে সামর্থ্য অনুযায়ী এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সিলেট জেলা ছাত্রদলের সাবেক ছাত্রদল নেতা আবুল কাশেম মূর্শেদের সহায়তায় বিভিন্ন সময়ে দলের আপদকালিন সময়ে আন্দোলন-সংগ্রামে নির্যাতিত, নিপিড়িত, ত্যাগী নেতা-কর্মী ও পানিবন্দি সহ ২০ পরিবারের মধ্যে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। আবুল কাশেম মুর্শেদের অর্থায়নে শীঘ্রই বড় পরিসরে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে খাদ্য সহয়তা প্রদান করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D