দক্ষিণ সুরমায় মরহুম হাজী মাহমদ আলী খান ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২২

দক্ষিণ সুরমায় মরহুম হাজী মাহমদ আলী খান ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ



সাহেদ আহমদ : মরহুম হাজী মাহমদ আলী খান ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান খান লুৎফুর এর পক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের দক্ষিণ বলদী সূর্য তরুণ সমাজ কল্যাণ এন্ড ক্রীড়া সংস্থার উদ্যোগে দক্ষিণ বলদী গ্রামের অসহায় দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান ২৯ এপ্রিল শুক্রবার তেতুলতল বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মরহুম হাজী মাহমদ আলী খান ওয়েলফেয়ার ট্রাস্ট ও দক্ষিণ বলদী সূর্য তরুণ সমাজ কল্যাণ এন্ড ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ লয়লুছ মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মারুফ খানের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান ওলি, সিলেট সংবাদ ডটকমের প্রতিনিধি মোঃ সাহেদ আহমদ, সিলেট ট্যুরিস্ট গাইড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোটারিয়ান নুরুল ইসলাম রুকন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরীফ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস আহমদ।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মওলা মিয়ার স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বলদী পুরাতন জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী হাজী ময়না মিয়া, সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট মুরব্বী দুলাল হোসেন খান, জান্নাতুল মাওয়া ইসলামী একাডেমীর সিনিয়র সহ সভাপতি মিসবাহ উদ্দিন মোহন, সংগঠনের সহ সভাপতি আবুল কালাম, মোঃ সেলিম মিয়া, ইকবাল আহমদ, রুনু মিয়া, দিলোয়ার হোসেন দিলু, জহির আহমদ, আব্দুল কাইয়ুম, সৈয়দ ইমন আহমদ, নাদিম আহমদ সালমান, মামুন আহমদ, ফরহাদ হোসেন, শাহরিন, রিয়াজ মিয়া, শিপন আহমদ, ছায়েফ আহমদ, হুমায়ুন আহমদ রাহত, শাহী, রাফি প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জীবন আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সালেহ আহমদ হিরা বলেন, ঈদ উপলক্ষে খাদ্য বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব। গরিব, ধনী সবার মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে হবে। এ আনন্দে সবাইকে অংশীদার করার জন্য আসাদুজ্জামান খান লুৎফুর ও তার পরিবারের খাদ্য সামগ্রী বিতরণের প্রশংসা করে বলেন, সমাজের অসহায় মানুষগুলো আমাদেরই বাবা, মা, ভাই, বোন। তাদের মুখে হাঁসি ফোঁটানোর দায়িত্ব আমাদেরই। ঈদের আনন্দকে সবার মধ্যে ছড়িয়ে দিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
পরে অতিথি বৃন্দ সংগঠনের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান খান লুৎফর এর পক্ষ থেকে দক্ষিণ বলদী জান্নাতুল মাওয়া ইসলামি একাডেমির সহ সভাপতি মিসবাহ উদ্দিন মোহনের হাতে অনুদানের নগদ অর্থ প্রদান করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট