২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২২
সিলেট নগরীর উপকণ্ঠে কালবৈশাখী ঝড়ে গাছের নীচে চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি টিম গাছ সরিয়ে মরদেহ উদ্ধার করেছে।
ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ওই পথচারীর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষনিক মরদেহ উদ্ধার করলেও নিহতের পরিচয় পাওয়া যায়নি।
তিনি বলেন, রাতে সিলেটের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে। সিলেট-সুনামগঞ্জ সড়কে সিলেট সদর উপজেলার তেমুখী বাইপাস এলাকায় অন্তত ২০টি গাছ ভেঙে পড়ে। এতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে গাছ সরাতে গিয়ে চাপা পড়া অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, কালবৈশাখী ঝড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে ওই পথচারী ঝড়ের কবলে পড়েন। তার ওপর গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছ সরানোর পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D