২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২২
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড পার্শ্ববর্তী টুকেরবাজার ইউনিয়নের অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (২২ এপ্রিল) বাদ জুমা ওয়ার্ডের চাতলীবন্দ,মৌলাটিকর, চাতল গ্রামের সহস্রাধিক মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরুব্বি আয়াতুল্লাহ’র সভাপতিত্বে এবং কবি মাহমুদ জোহার সঞ্চালনায় বক্তব্য রাখেন খাদিমনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার ফয়জুল হক, আবুল কালাম,আব্দুল মানিক,কলমদার আলী,বাবুল আহমেদ, আবু নাজিব,সিদ্দিকুর রহমান, হুশিয়ার আলী,সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, টুকেরবাজার ইউনিয়নের সঙ্গে সংযুক্ত হতে অনাগ্রহ প্রকাশ করে উক্ত প্রস্তাবের তীব্র প্রতিবাদ করেন।
একটি বিলুপ্তি ইউনিয়ন টুকেরবাজারের সাথে আমাদের খাদিমনগর ইউনিয়নের স্বনামধন্য ১ নং ওয়ার্ড নিয়ে যাওয়ার পায়তারা করা হচ্ছে। কয়েক পুরুষ ধরে আমরা খাদিমনগর ইউনিয়নে বসবাস করে আসছি। কিন্তু তিন গ্রামের কয়েক হাজার পরিবারকে টুকেরবাজার ইউনিয়নের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছে। আমরা টুকেরবাজার ইউনিয়নের নয় খাদিমনগর ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়ে থাকতে চাই। তারপরও কোনও চক্রান্ত হলে তা প্রতিহত করার ঘোষণা দেয় গ্রামবাসী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D